রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund Policy)
আমাদের লক্ষ্য গ্রাহকদের সেরা সেবা নিশ্চিত করা। পণ্য কেনাকাটার পর কোনো সমস্যা দেখা দিলে নিচের শর্তসাপেক্ষে আপনি রিটার্ন বা রিফান্ডের আবেদন করতে পারবেন।
১. কখন আপনি রিফান্ড বা এক্সচেঞ্জ পাবেন?
নিচের সমস্যাগুলো থাকলে পণ্য ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবেদন করতে হবে:
- পণ্যটি যদি ত্রুটিপূর্ণ বা ড্যামেজ থাকে।
- ভুল পণ্য বা অসম্পূর্ণ (Missing Item) পণ্য ডেলিভারি পেলে।
- অর্ডার করা পণ্যের সাথে কালার বা সাইজের মিল না থাকলে।
নোট: আমাদের এখানে সরাসরি পণ্য এক্সচেঞ্জ করার কোনো ব্যবস্থা নেই। পলিসি অনুযায়ী শুধুমাত্র রিফান্ড বা রিটার্ন কার্যকর হবে।
২. মিসিং প্রোডাক্ট ক্লেইম করার নিয়ম
প্যাকেজে কোনো পণ্য কম থাকলে তা ক্লেইম করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন:
- আনবক্সিং ভিডিও: পার্সেল খোলার সময় অবশ্যই একটি ভিডিও ধারণ করতে হবে।
- প্রমাণাদি: ভিডিওর পাশাপাশি মিসিং পণ্যের নাম, সংখ্যা, সাইজ ও কালার উল্লেখ করে ছবিসহ আমাদের জানাতে হবে।
- সময়সীমা: ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কাস্টমার সাপোর্টে অভিযোগ জানাতে হবে।
৩. রিটার্ন গ্রহণের শর্তাবলী
রিটার্ন করার সময় পণ্যটি অবশ্যই নিচের অবস্থায় থাকতে হবে:
- পণ্যটি অব্যবহৃত এবং অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (ধোয়া বা ভাঁজ করা যাবে না)।
- পণ্যটির সাথে অরিজিনাল ট্যাগ, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং সকল এক্সেসরিজ থাকতে হবে।
- ফ্যাশন পণ্যের ক্ষেত্রে ট্রায়াল দেওয়া যাবে, তবে কোনো দাগ বা ক্ষতি হওয়া যাবে না।
৪. আবেদন করার পদ্ধতি
রিটার্ন বা রিফান্ডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- হোয়াটসঅ্যাপ (WhatsApp): আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অর্ডার আইডি, পণ্যের ছবি এবং আনবক্সিং ভিডিওসহ মেসেজ দিন। আমাদের প্রতিনিধি আপনাকে পরবর্তী ধাপ জানিয়ে দেবেন।
- মেসেঞ্জার (Messenger): আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে সমস্যাটি বিস্তারিত লিখে মেসেজ করুন। দ্রুত সমাধানের জন্য অবশ্যই ইনভয়েস বা অর্ডার নাম্বারটি উল্লেখ করবেন।
- বিশেষ নোট: যেকোনো মাধ্যমে আবেদন করার পর আমাদের টিম আপনার তথ্যাদি যাচাই করবে। আবেদন অনুমোদিত হলে আপনাকে পণ্যটি আমাদের ঠিকানায় কুরিয়ার করার জন্য বলা হবে।
৫. পণ্য পাঠানোর মাধ্যম ও খরচ
- ঢাকার ভেতর: পাঠাও, রেডেক্স বা ই-কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন অথবা সরাসরি অফিসে এসে দিয়ে যেতে পারেন।
- ঢাকার বাইরে: সুন্দরবন কুরিয়ার বা এস এ পরিবহনের মাধ্যমে পাঠাতে হবে।
- খরচ: পণ্য পাঠানোর কুরিয়ার খরচ ও দায়িত্ব সম্পূর্ণ গ্রাহকের। কুরিয়ারে পণ্য হারালে বা নষ্ট হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৬. রিফান্ড সম্পন্ন হওয়ার সময়সীমা
আপনার আবেদনটি আমাদের টিম যাচাই-বাছাই করার পর রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।
আবেদন অনুমোদিত হওয়ার ৭ কর্ম দিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে।
পেমেন্ট মেথড (বিকাশ/কার্ড/ব্যাংক) ভেদে রিফান্ডের সময় কম-বেশি হতে পারে।